logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ কর্মসূচি মহঃ মুসলেহুদ্দীন, জঙ্গীপুর: অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জ

স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ কর্মসূচি

মহঃ মুসলেহুদ্দীন, জঙ্গীপুর: অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। দুর্ঘটনায় আহত, ক্যানসার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। তাই এই প্রয়োজন মেটাতে অভিনব উদ্যোগ ও কর্মসূচি দেখা গেল জঙ্গীপুরে। আজ রঘুনাথগঞ্জ থানার জঙ্গীপুর,মোহাম্মদপুরে স্পন্দন ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ আজকের এই রক্তদান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ৷ থ্যালাসেমিয়া রোগীদের রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যায় ৷এই মহতী অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে শংসাপত্র, মোমেন্টো ও চারা গাছ তুলে দেওয়া হয় ৷এই মহতী সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আবেদা সুলতানা, জঙ্গিপুর কলেজের এনসিসি টীম, আই.সি .আর হাই মাদ্রাসা(উ. মা.)র সহকারী শিক্ষক মুহাম্মাদ মোশারাফ হোসেন, মুর্শিদাবাদ ব্লাড ডোনার্স ব্যাংকের কর্ণধার মনোয়ারুল ইসলাম ,সেভ মেধা ফাউন্ডেশনের কর্ণধার শুভঙ্কর সরকার,সেভ হিউম্যানিটি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট মহঃ মুসলেহুদ্দীন মাযহারী, সমাজসেবী মোহন মাহাতো,আলিসান মার্বেলের কর্ণধার আনারুল ইসলাম, তাজ মার্বেলের কর্ণধার সাবিরুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবী রফিকুল খান, সুরাজ সেখ, বান্টি সরকার এবং জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সদস্যাগণ। এই অনুষ্ঠানে স্পন্দন ফাউন্ডেশনের কর্ণধার জিয়াউল আলম 'রক্তদান জীবন দান ; গাছ লাগান প্রাণ বাঁচান ' স্লোগান দিয়ে তার বাস্তবায়নে সকল মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান ৷ উক্ত সভায় মোসাররাফ হোসেন বলেন, রক্তদান মহৎ দান ,এখনও পর্যন্ত রক্তের কোন বিকল্প আবিষ্কার হয় নি !রক্ত দিয়েই রক্তের সংকট মেটাতে হবে !এই মহতী কাজে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে যুবকদের ৷

150
14904 views
1 shares

Comment