দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট বিমান পরিষেবা চালুর উদ্যোগ নিলেন সুকান্ত মজুমদার
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার জেলার উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর এবার জেলার দীর্ঘদিনের দাবী বালুরঘাট বিমানবন্দরে বিমান পরিষেবা চালুর লক্ষ্যে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছেন।
সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে বৈঠকে ড. সুকান্ত মজুমদার বালুরঘাট বিমানবন্দর ও দক্ষিণ দিনাজপুরে বিমান পরিষেবা চালুর প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা হচ্ছে এবং অচিরেই সুখবর পাওয়া যেতে পারে। সোমবারের এই উদ্যোগ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।