logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

জিয়াগঞ্জে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সচেতনতার রেলি

জিয়াগঞ্জ : পরিবেশ রক্ষা ও জ্বালানি সাশ্রয়ের বার্তা নিয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপির উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস এবং বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে একটি বিশেষ সাইকেল র‍্যালি আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ক্রমবর্ধমান দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। র‍্যালি শুরু হয় জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ সংলগ্ন ভট্টপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ময়দান থেকে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ণমন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, পরিবেশ সংগঠক তথা জেলা বিজেপির সভাপতি সৌমেন মন্ডল, পৌর ও অঞ্চলের মন্ডল সভাপতিদ্বয়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ - পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। পাশাপাশি কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরাও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সাইকেল ব্যবহারে জ্বালানি তেলের খরচ ও পরিবেশ দূষণ কমানো সম্ভব এবং পরিবেশ সংরক্ষণ শুধুমাত্র একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ পৃথিবী গড়তে হবে।

1
0 views

Comment