logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

হাওড়ায় বই প্রকাশ ও সাহিত্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

হাওড়া: মধ্য হাওড়ার একটি প্রেক্ষাগৃহে ড. সোহিনী চক্রবর্তীর উদ্যোগে শিল্প সৃজন পরিষদ ও প্রকাশনীর ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য বই প্রকাশ ও সাহিত্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. সমুদ্র বসু ও আরণ্যক বসু, যারা “বঙ্গ দিগন্ত সম্মান” দ্বারা সম্মানিত হন।

প্রকাশনীর পক্ষ থেকে ১২টি একক গ্রন্থ পাঠকদের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে মিন্দ্রনীল চক্রবর্তীর সম্পাদিত “গোধূলি বেলায় হাতেখড়ি” ও রাজ চিনার-এর সম্পাদিত “কলমের শুভারম্ভ” বিশেষভাবে সমাদৃত হয়েছে। এছাড়াও ড. সোহিনী চক্রবর্তীর সম্পাদিত “রবীন্দ্র সংকলন : তবু মনে রেখো” ও “দিগন্ত ডায়েরি” গ্রন্থ দুটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠান শেষে ড. সোহিনী চক্রবর্তী বলেন, “লেখকদের সৃষ্টির মর্যাদা দেওয়াই আমাদের লক্ষ্য।”

2
145 views

Comment