logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

আসিমগঞ্জে নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদকে গণসংবর্ধনা

করিমগঞ্জ: দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে আসিমগঞ্জ বাজারে বৃহৎ গণসংবর্ধনা জানানো হয়েছে। আসিমগঞ্জ গেট মসজিদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় এলাকার নারী-পুরুষ, যুবক, ছাত্র-তরুণ ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমিনুর রশিদ চৌধুরী তাঁর বক্তব্যে দক্ষিণ করিমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নির্বাচনী সময় সীমিত হওয়ার কারণে তিনি প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে না পারলেও জনগণের আস্থা ও ভালোবাসায় প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী নালুগাঁওয়ে গণপিটুনির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। তিনি জানান, প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন। এছাড়া তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপরাধী কোনো ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের নয়, অপরাধই অপরাধ। তিনি কিছু বহিরাগত ব্যক্তি এই ঘটনাকে কেন্দ্র করে উস্কানি সৃষ্টি করার বিষয়েও সতর্ক করেছেন। সভায় করিমগঞ্জ জেলা কংগ্রেসের হেলাল আহমেদ খান, রিজু আহমেদ তালুকদার, মাওলানা আব্দুল ওয়ারিসসহ কংগ্রেস পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

3
526 views

Comment