জিয়াগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচি
জিয়াগঞ্জ: বিশ্ব পরিবেশ দিবসে ভারতীয় জনতা পার্টি জিয়াগঞ্জের বাগডহর স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। ৬৪ নম্বর বিধানসভার মণ্ডল ৪-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী গৌরী শংকর ঘোষ, জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল, মণ্ডল ৪-এর সভাপতি রাম মণ্ডল সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে নেতারা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন যে, পরিবেশ রক্ষা শুধুমাত্র সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তা ছড়ানোর চেষ্টা করা হয় এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার প্রত্যাশা প্রকাশ করা হয়।