তৃণমূল কংগ্রেসে বিধানসভা নির্বাচনের পর বিদ্রোহ ও সাংগঠনিক পরিবর্তন
কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেসের (TMC) অভ্যন্তরে বিক্ষোভ শুরু হয় যা শেষ পর্যন্ত বিদ্রোহের আকার নেয়। ৩রা জুন ২০২৬ ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে মোট ৫৯ জনের সই করা একটি চিঠি বিধানসভা স্পিকারের কাছে জমা দেওয়া হয়, যেখানে ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা হিসেবে চাওয়া হয়।
এই বিদ্রোহ রুখতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজ্যের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়িত হয়। এর ফলে দলের সমস্ত হেভিওয়েট নেতা সাধারণ রাজনৈতিক কর্মীতে পরিণত হন। কিছু রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, এই সিদ্ধান্ত দলের বিশ্বাসঘাতকতা আটকানো এবং নবনির্মাণের জন্য নেওয়া হয়েছে।