logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

জিয়াগঞ্জে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়াল উদ্বোধন

জিয়াগঞ্জ : মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার টাউন সেন্টার কনফারেন্স রুমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া সহ রাজ্যের অন্যান্য মন্ত্রিত্বদের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়াল উদ্বোধন করা হয়। এই যোজনার মাধ্যমে মহিলাদের মাসিক ৩০০০ টাকা প্রদান শুরু হয়েছে যা পূর্বের লক্ষ্মী ভান্ডারের ১৫০০ টাকার থেকে দ্বিগুণ।

অনুষ্ঠানে প্রায় ১০০ জন মহিলাকে প্রশংসাপত্র প্রদান করা হয় এবং প্রায় ১৫০ মহিলার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা প্রদান করা হয়। অন্নপূর্ণা যোজনার ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বর্তমান পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, উপ পৌরপিতা পরিমল সরকার, পৌর এক্সিকিউটিভ অফিসার সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর বিজেপির সক্রিয় কর্মীরা।
অন্নপূর্ণা যোজনার শুভ সূচনার অনুষ্ঠানে মহিলাদের আগ্রহ ও উদ্দীপনা ছিল আজ চোখে পড়ার মতন। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে যোজনার অন্তর্ভুক্ত হয়ে সকল মহিলা আজ সচ্ছল বলে মনে করছেন নিজেদের ।

জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট

0
2107 views

Comment