কলকাতা: মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা
কলকাতা: তৃণমূল সুপ্রিমো মাননীয়া মমতা বন্দোপাধ্যায় কলকাতার রাজপথ থেকে বিজেপির অত্যাচারের বিরুদ্ধে চলমান আন্দোলনের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মিটিং মিছিলের অনুমতি না দিলেও তিনি এবং তার দলকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজ্যব্যাপী পথে পথে এই বর্বর সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বুলডোজার দিয়ে গরিব মানুষের দোকান ও বাড়িঘর বেআইনি ভাবে ভেঙে ফেলার বিষয়টি তুলে ধরে গরিব মানুষের প্রতি বর্তমান সরকারের নির্যাতনের অভিযোগ করেছেন।
তিনি আরও উল্লেখ করেছেন যে রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার অব্যাহত রয়েছে। নির্বাচন ফল প্রকাশের পর বহু তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেককে পুলিশ গ্রেফতার করেছে। মমতা বন্দোপাধ্যায় বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিম বাংলায় সন্ত্রাসের আগুন জ্বলছে এবং বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ‘ভয় আউট ভরসা ইন’ কথাও বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে তৃণমূলের নেতৃত্বে আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে এবং কেউ না আসলেও তিনি একা এই আন্দোলন চালিয়ে যাবেন।