logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

প্রয়াত প্রখ্যাত সংগীত শিল্পী সুমন কল্যাণপুর, শোকস্তব্ধ সংগীত জগত!

"মনে কর আমি নেই...." সুমন কল্যাণপুরের গাওয়া, জনপ্রিয় গানটির কথা, বাস্তব হয়ে গেল গতকাল! রবিবার 31/05/26 মুম্বাইয়ে নিজ বাসভবনে জীবনাবসান হলো তার। বহুদিন থেকে তিনি, বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন!

তার কণ্ঠস্বরের সঙ্গে লতা মঙ্গেশকরের এতটাই মিল ছিল যে, তার গাওয়া জনপ্রিয় গানগুলিকে শ্রোতা, লতার গাওয়া গান হিসাবে ভুল করত! মোহাম্মদ রফির সঙ্গে তার গড়ে ১৪০টি ডুয়েট গান আছে, যার মধ্যে "আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে...." অন্যতম। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে- এদের সঙ্গেও তিনি ডুয়েট গান গেয়েছেন।

এস ডি বর্মন, শঙ্কর জয় কিষান, নৌসাদ প্রভৃতি প্রখ্যাত সঙ্গীত পরিচালকের সুরে তিনি গান গেয়েছেন। বাত এক রাত কি, দিল এক মন্দির, নুরজাহান, পাকিজা প্রভৃতি সুপার হিট ছবিতে তিনি গান গেয়েছেন। তার মোট হিন্দি গানের সংখ্যা ৮৫৭ টি।

অভিভক্ত ভারতের ঢাকায়, ১৯৩৭ সালের ২৮ শে জানুয়ারি তার জন্ম। ২০০৯ সালের মহারাষ্ট্র সরকার তাকে "লতা মঙ্গেশকর পুরস্কার" প্রদান করে। আর ২০২৩ সালে পান ভারত সরকারের "পদ্মভূষণ" সম্মাননা।....প্রয়াত মহান শিল্পীর প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালবাসা ; তার আত্মার শান্তি কামনা করি।

লেখনী: অনুপম সরকার চক্রবর্তী।

#সুমনকল্যাণপুর
#SumanKalyanpur
#অনুপমসরকারচক্রবর্তীরলেখা
#AnupamSarkarChakrabortysWriting

4
78 views

Comment