কসবা মনিমেলায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
কসবা : কসবা অঞ্চলের শিশু-কিশোর সংগঠন কসবা মনিমেলা ১৯৪১ সাল থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। গত ৩১শে মে ২০২৬ রবিবার সন্ধ্যায় মনিমেলার নিজস্ব 'মনিভবনে' রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় সমবেত সংগীত 'আগুনের পরশমনি' পরিবেশনের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ছ'টায়।
অনুষ্ঠানে শিশু-কিশোরেরা নাচ, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। যোগা বিভাগের তরফ থেকে যোগ-ব্যায়ামের মাধ্যমে রবীন্দ্রনাথের স্বদেশ-ভাবনার ওপর একটি মনোজ্ঞ অনুষ্ঠান প্রদর্শিত হয়। এছাড়াও রবীন্দ্রনাথের শ্রুতি-নাটক 'গেছো বাবা' পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি, নাট্যকার ও লেখক শ্রী তপন সেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মনিমেলার সভাপতি পল্লব ঘোষাল।