logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

মুর্শিদাবাদে রেলের উচ্ছেদ, অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল সকল অবৈধ নির্মাণ

মুর্শিদাবাদ: রেল কর্তৃপক্ষ মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বড় উচ্ছেদ অভিযান চালিয়ে বহু অবৈধ দোকানপাট এবং রেলের জমির উপর নির্মিত বাড়ি ভেঙে ফেলা হলো। বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরানোর কাজ শুরু হয়। রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে চলে এই অভিযান । উচ্ছেদ পর্বের আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে।
ক্ষতিগ্রস্তরা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। একদল মনে করছে, স্টেশন এলাকা দখলমুক্ত হওয়ায় ভবিষ্যতে উন্নয়নের সুযোগ তৈরি হবে। তবে অনেক পরিবার দাবি করেছে, তারা প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করছিলেন কিন্তু হঠাৎ উচ্ছেদে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। তারা রেলের কাছে পুনর্বাসনের দাবি তুলেছে এবং বলেছেন উচ্ছেদ করতে হলে বিকল্প ব্যবস্থা করা উচিত। সাময়িকভাবে জনতার মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করলেও স্থানীয় পুলিশের উপস্থিতিতে উত্তেজনার পারদ অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে ।

0
77 views

Comment