logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

সাভারকার জয়ন্তীতে হিন্দুমহাসভা ও বিজেপির সমন্বয়, বিজেপিই সনাতনীদের রাজনৈতিক মঞ্চ দাবী মহাসভার

কলকাতা, নিজস্ব প্রতিনিধি, ২৮ মে ২০২৬: বীর সাভারকারের জন্ম জয়ন্তী উপলক্ষে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর কলকাতা । ভারতের অন্যতম প্রাচীন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিন্দু মহাসভা কলকাতা প্রেসক্লাবে প্রেসমিট করে ঘোষণা করলো সারা পশ্চিমবঙ্গে তাদের প্রায় দশ হাজার কার্যকর্তা পৃথিবীর বৃহত্তম রানৈতিক দল ভারতীয় জনতা পার্টির অনলাইন সদস্যতা গ্রহণ করেছে কারণ হিন্দুদের ঐক্যবদ্ধতার স্বার্থে আগামী দিনে তারা শুধুমাত্র সামাজিক সংগঠন হিসেবে কাজ করবে এবং রাজনৈতিক ভাবে হিন্দুমহাসভা ও বিজেপি সম্পৃক্ত হয়ে যাবে । আজ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার রাজ্য কমিটির প্রায় শতাধিক সদস্য অনলাইন পদ্ধতিতে একশ টাকা চাঁদা দিয়ে বিজেপির এক্টিভ মেম্বারশিপ গ্রহণ করল এবং হাতে শপথ গ্রহণ করে বলল যেহেতু বর্তমানে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার সনাতনী জাতীয়তাবাদী আদর্শে কাজ করছে তাই রাজনৈতিক ক্ষেত্রে বুকের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই করবে । হিন্দু মহাসভার এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞেস করা হলে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বিজেপি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তাদের অভিভাবক মানে সেই আরএসএস এর প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব হেডগেয়ার এবং গুরুজী গোলওয়ালকর অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য ছিলেন । পরবর্তীকালে আরএসএস থেকে জনসংঘ এবং তারপর বিজেপি । ফলে পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি আজও হিন্দু মহাসভার ডিএনএ বহন করে চলেছে । এবারের বিধানসভা নির্বাচনে একদা হিন্দু মহাসভার সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়াকে আমরা শুধুমাত্র বিজেপির নির্বাচনী জয় হিসেবে না দেখে সনাতনী জাতীয়তাবাদী আদর্শের জয় এবং হিন্দুস্বরাজ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে দেখছি । আগামী দিনে আমাদের সামনের লড়াই আরো কঠিন কারণ ভারতবিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি এবার একজোট হয়ে বিজেপির বিরোধিতা করবে । আমরা কোন মূল্যেই চাইনা ভারত বিরোধী মুঘলদের ডিএনএ বহনকারী গোষ্ঠী আবার আমাদের দেশের ক্ষতি করার সুযোগ পাক । তাই রাজনৈতিক ভাবে হিন্দুমহাসভা ও বিজেপির সম্পৃক্ততা আবশ্যক । তবে সাংস্কৃতিক, সমাজসেবা, ক্রীড়া ও শ্রমজীবী মানুষদের স্বার্থে হিন্দু মহাসভা নিশ্চই নিজের স্বতন্ত্রতা বজায় রেখে সামাজিক সংগঠন হিসেবে কাজ করবে । আগামী দিনে আমাদের ডিজিট্যাল যোদ্ধারা "স্বস্তিক নিউজ" ও "ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার" হয়ে সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের প্রচার করা ও ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে । প্রেস মিটের পর হিন্দু মহাসভার সদস্যরা বীর সাভারকারের ছবি নিয়ে বিজেপির রাজ্য অফিস এবং আরএসএস এর হেড অফিস কেশব ভবনে গিয়ে মিষ্টিমুখ করালেন । হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ইতিপূর্বে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির স্টেট ইন্টেলেকচুয়াল কমিটির ও লক্ষ্য সোনার বাংলা এলিট প্যানেল বক্তা লিস্টের কনিষ্ঠতম সদস্য ছিলেন । তাই চন্দ্রচূড় বাবু সহ হিন্দু মহাসভার সদস্যদের বিজেপির সাথে সম্পৃক্ততা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি ও সংঘ পরিবারকে আরো শক্তিশালী করবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা । আজ হিন্দু মহাসভার অনুষ্ঠানে চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অনামিকা মন্ডল, সন্দীপন সরকার, ডক্টর দেবব্রত দত্ত, শ্রীমন্ত পালিত, আশুতোষ মজুমদার, অন্তরা মিত্র, শৈলেন্দ্র সিং,পায়েল মুখার্জি, অভিরুপ বোস, পায়েল ব্যানার্জি, রিষা বসাক, প্রিয়ব্রত ভট্টাচার্য্য, সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

115
3174 views

Comment