logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

শিয়ালদহে বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে বিনামূল্যে খাদ্য বিতরণ

শিয়ালদহ: বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে অসহায় ও ক্ষুধার্ত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়। "উৎকর্ষে আরোহণ" নামক স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগ গ্রহণ করে, যেখানে জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ "ভূতের রাজা দিল বর" রান্না করা খাবার সরবরাহ করে সহযোগিতা করে।

দুপুরে কর্মসূচিতে পথচলতি, শ্রমজীবী ও ক্ষুধার্ত মানুষদের হাতে খাবার তুলে দেয়া হয়। উৎকর্ষে আরোহণের অনুপম মজুমদার বলেন, বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমাজে এখনও অনেক মানুষ খাদ্যের অভাবে ভুগছে, তাই তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। উদ্যোক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এলাকার সাধারণ মানুষ ও রেল যাত্রীরা এই উদ্যোগের প্রশংসা করেন।

2
13 views

Comment