logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

কাছাড়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কাছাড়: ঈদের দিন বৃহস্পতিবার সকালে কাছাড়ের চন্দ্রনাথপুরে রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন।

স্থানীয়দের দ্রুত তৎপরতায় তাকে সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বদরপুর রেল পুলিশ ও বড়খলা পুলিশ হাসপাতালে এসে তদন্ত শুরু করেছে।

9
248 views

Comment