logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

চন্দননগরের প্রাক্তন বিধায়কের সময়কালের নিয়োগ নিয়ে তদন্তের দাবি

চন্দননগর: প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের (2016-2026) সময়কালীন অধীনস্থ বিভিন্ন দপ্তরে বিশেষ করে তথ্য সংস্কৃতি ও পর্যটন বিভাগে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর ও নেতাদের পরিবারের সদস্যদের স্থায়ী ও অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম দিকে 4 নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ ব্যানার্জী (বাবাই) এবং পরবর্তীতে প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আনরওয়ালের মাধ্যমে মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও নেতাদের পরিবারের সদস্যরা নিয়োগ পেয়েছেন।

নব নির্বাচিত সরকার ও বিধায়কের কাছে দাবি জানানো হয়েছে, এই নিয়োগগুলি কতটা যোগ্যতা বা মেধার ভিত্তিতে হয়েছে তা যাচাই করে যথাযথ তদন্ত করা হোক। অভিযোগ রয়েছে যে অনেক নিয়োগ নেতাদের তাবেদারি ও কাটমানির মাধ্যমে দেওয়া হয়েছে। কিছু কাজপ্রাপক তাদের নিয়োগ বাঁচানোর জন্য ইতিমধ্যেই অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন বা লিপ্ত হওয়ার চেষ্টা করছেন।

18
2817 views

Comment