ইশাস মেকওভারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ওয়েস্টার্ন প্যাকেজ শ্যুট
২৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ফ্যাশন এবং গ্ল্যামার দুনিয়ার উৎসাহীদের জন্য সুখবর। ইশা’স মেকওভারের উদ্যোগে আগামী ২৯শে মে, শুক্রবার আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ‘ওয়েস্টার্ন প্যাকেজ শ্যুট’। কলকাতার দমদম এলাকায় অবস্থিত ‘নাইনটি টু স্টুডিও’ (Ninety 2 Studio)-তে এই বিশেষ ফটোশ্যুটটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইভেন্টে মোট ২২ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। শ্যুটটিকে আকর্ষণীয় করে তুলতে সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা এখানে পাবেন শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, পেশাদার মেকআপ আর্টিস্টের পরিষেবা, ৫টি এডিট করা ছবি, ১টি রিল ভিডিও, খাবার এবং অংশগ্রহণের শংসাপত্র।
এই বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে থাকছেন ডিজাইনার অনন্যা মাহি বাগ এবং আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার হিসেবে থাকছেন সৌম্যদীপ দত্ত। ইভেন্ট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে এবং অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের ৭৪৩৯৮২৯২৮১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।