logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

রোটরি ক্লাব অফ কসবার উদ্যোগে সোশিও-ইকো-কালচারাল ইমপ্যাক্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

২৬ মে ২০২৬, কলকাতা: আগামী ১ জুন, সোমবার কোলকাতার নন্দন চত্বরে অবস্থিত অবনীন্দ্র সভাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে রোটারি ক্লাব অফ কাসবার এক বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত 'সোশিও-ইকো-কালচারাল ইমপ্যাক্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস' প্রদান করা হবে।
​পুরস্কার প্রদান ছাড়াও এই অনুষ্ঠানে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আবৃত্তি এবং শ্রুতিনাটকের মতো শিল্পকলা পরিবেশিত হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে লিটারারি, কালচারাল অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন (LCSF) তাদের সপ্তম বই ‘LCSF আনন্দধারা’-র প্রচ্ছদ উন্মোচন করবে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
​উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হবে। এর পাশাপাশি, মিডিয়া প্রচারের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সকল মিডিয়া কর্মীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানের সময়সূচী বিকাল ৫টা থেকে রাত ৮.৪৫ মিনিট পর্যন্ত।
​এই অনুষ্ঠান সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ৬২৮৯৫৮৩৫০৭ অথবা ৯৩৩৯২২৮০৮৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও বিস্তারিত জানতে www.hellokolkata.co.in অথবা www.helloeveningkolkata.com ওয়েবসাইট দুটি ভিজিট করা যাবে। উল্লেখ্য, বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া এখনও খোলা রয়েছে।

204
4446 views

Comment