উত্তর ২৪ পরগনায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার স্থানান্তর: সুবিধাভোগীদের কেওয়াইসি (KYC) প্রক্রিয়ার জন্য নতুন ওয়েবসাইট চালু
২৬ মে ২০২৬, উত্তর ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধাভোগীদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। যেসব উপভোক্তাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ স্থানান্তর করা হয়েছে, তাদের কেওয়াইসি (KYC) প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ayn24p.in নামে একটি সরকারি পোর্টাল তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে উপভোক্তারা খুব সহজেই তাদের তথ্যের যাচাকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কীভাবে সম্পন্ন করবেন ভেরিফিকেশন?
উপভোক্তাদের কেওয়াইসি যাচাই করার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
১. প্রথমে ayn24p.in ওয়েবসাইটে লগ-ইন করতে হবে।
২. নির্দিষ্ট ড্রপ-ডাউন মেনু থেকে নিজের ব্লক (Block) অথবা পৌরসভা (Municipality) নির্বাচন করতে হবে।
৩. এরপর নিজের গ্রাম পঞ্চায়েত (GP) অথবা ওয়ার্ড নম্বর সিলেক্ট করতে হবে।
৪. সবশেষে, নিজের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা বসিয়ে ‘অনুসন্ধান করুন’ (Search) বাটনে ক্লিক করলেই তথ্য যাচাই করা যাবে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ওয়েবসাইটটি শুধুমাত্র উপভোক্তাদের সুবিধার্থে তৈরি করা হয়েছে যাতে তাদের সরকারি দপ্তরে না গিয়েই বাড়িতে বসে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়। এই ওয়েবসাইটটির লিঙ্ক উত্তর ২৪ পরগনা জেলার মূল সরকারি ওয়েবসাইট north24parganas.gov.in-এও পাওয়া যাচ্ছে।