logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

রাজবলহাটে উদযাপিত হতে চলেছে রবীন্দ্র-নজরুল স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'অঙ্কুর'

নিজস্ব সংবাদদাতা, রাজবলহাট,হুগলি:
​আগামী ৩১ মে (১৬ই জ্যৈষ্ঠ) রাজবলহাট আর্ট এন্ড কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম দেওয়া হয়েছে 'অঙ্কুর'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এই 'কবিপ্রণাম' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
​রাজবলহাট হেমচন্দ্র লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি এবং গিটার প্রদর্শন থাকবে। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হাস্যকৌতুক নাটক 'একান্নবর্তী'-র মঞ্চায়ন।
​অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টা থেকে। রাজবলহাট আর্ট এন্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে এলাকার সমস্ত সংস্কৃতিমনা মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

50
1923 views

Comment