"স্বচ্ছ ভারত মিশন"-র অকাল মৃত্যু ঘটেছে খোয়াই কোহিনুর সপিং কমপ্লেক্সে।
খোয়াই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের আহ্বান উপেক্ষা করে খোয়াই পৌর পরিষদ শহরের কোহিনুর শপিং কমপ্লেক্সের পরিচর্যায় ব্যর্থ হয়েছে। সুভাষ পার্ক এলাকায় অবস্থিত এই ত্রিতল বিশিষ্ট বিল্ডিংটি বেকার যুবকদের জন্য রোজগারের সুযোগ হিসেবে নির্মিত হলেও, বর্তমানে এটি নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। গরুর গোবর, পানের পিক, থুথু ও অন্যান্য আবর্জনা দিয়ে ভর্তি এই স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব স্পষ্ট।
পৌরসভা কর্তৃপক্ষের দাবি , পরিচ্ছন্নতার জন্য কর্মী নিয়োজিত রয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দোকানী ও ক্রেতারা নোংরা পরিবেশে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন এবং পৌরসভার তরফে কোনও পর্যবেক্ষকও নেই যারা পরিষ্কারের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করেন। শহরবাসীর অভিমত অনুযায়ী, এমন অবস্থায় ব্যবসা ও কেনাকাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।