অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত
কলকাতা: আগামী বর্ষাকালে জমা জলে নাগরিক পরিষেবায় কোনো বিঘ্ন না ঘটে সেজন্য নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পাল।
বৈঠকে নগরোন্নয়ন ও পৌর পরিষেবার সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষেবা ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন।