logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

অভিষেকের 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর ঠিকানায় পুরসভার নোটিশ! ৭ দিনে বেআইনি অংশ ভাঙার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় বেআইনি নির্মাণ বিতর্কে এবার নাম জড়াল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড' (Leaps & Bounds Pvt. Ltd.)। কলকাতার ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের (ওয়ার্ড নং- ০৭৩, বরো- IX) ঠিকানায় থাকা ওই সংস্থার কার্যালয়ে নোটিশ ঝোলাল কলকাতা পুরসভা (KMC)।
​১৯৮০ সালের কলকাতা পুরনিগম আইনের ৪০০(১) ধারা অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়েছে।
​নোটিশে কী বলা হয়েছে?
​পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফ থেকে পাঠানো এই নোটিশে পরিষ্কার জানানো হয়েছে:
​অনুমোদিত বা স্যাংশন প্ল্যান বহির্ভূতভাবে ভবনের যে সমস্ত অংশ নির্মাণ করা হয়েছে, তা নোটিশ পাওয়ার ৭ (সাত) দিনের মধ্যে নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে।
​অথবা, কেন এই বেআইনি অংশগুলি ভেঙে ফেলা হবে না, তা নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সন্তোষজনক কারণ দর্শাতে (Show Cause) হবে।
​নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করা হলে পুরসভার পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে ওই বেআইনি অংশ ভেঙে দেওয়া হবে এবং তার যাবতীয় খরচ ভবন মালিক বা সংশ্লিষ্ট সংস্থার থেকে উসুল করা হবে।
​একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ওই ভবনের বর্তমান নকশা বা ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ (As-built drawing) এবং লিফট বা এসকেলেটর সংক্রান্ত সমস্ত কাঠামোগত তথ্য পুরসভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
​রাজনৈতিক মহলে তোলপাড়
​সম্প্রতি তৃণমূলের হাত থেকে রাজ্যের ক্ষমতা চলে যাওয়ার পর এবং বিজেপির নতুন সরকার গঠনের পরই এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে সরব হয়ে দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের নামে থাকা একাধিক সম্পত্তি ও 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর ১৪টি সম্পত্তি বর্তমানে কড়া নজরে রয়েছে।
​অন্যদিকে, এই নোটিশকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নোটিশ পাঠানো হোক বা বাড়ি ভাঙা হোক— কোনো চাপের সামনেই তিনি মাথা নত করবেন না এবং এর আইনি মোকাবিলা করবেন।
১৮ মে, ২০২৬ এর আইনি নোটিশ এর চিএটি দেওয়া হল

46
1520 views

Comment