সরকারের দেওয়া পিংক কার্ডই মহিলাদের বাসের টিকিট! সেই কার্ড দেখালে শূন্য টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ডাক্টর।
সরকারের দেওয়া পিংক কার্ডই মহিলাদের বাসের টিকিট! সেই কার্ড দেখালে শূন্য টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাবে, ততদিন ভোটার বা আধার কার্ড, অথবা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনও প্রমাণপত্র সঙ্গে রাখলেই বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। ইতিমধ্যেই পরিবহণ দপ্তরের তরফে সরকারি বাসে সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যেই বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য নেওয়া হয়েছে।