logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মুর্শিদাবাদ: জিয়াগঞ্জে সোমবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে কয়েকশো বছরের পুরনো একটি বিশাল গাছ ভেঙে পড়ে। ফুলতলা থেকে সদরঘাটগামী নেহালিয়া গরুর হাট সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গাছের ডালপালা ও গুঁড়িতে চাপা পড়ে রাস্তার ধারের একাধিক দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে, যার ফলে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রথমে গাছ সরানোর কাজ শুরু করেন। পরে পুলিশ, আধা সামরিক বাহিনী, বিদ্যুৎ দফতর ও পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে এসে জেসিবি ও গাছ কাটার মেশিন নিয়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় রাস্তা পরিষ্কার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা অভিযোগ করেন যে, বহুদিন ধরেই ওই প্রাচীন গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল, কিন্তু প্রশাসনের কোনো কর্ণপাত হয়নি। ভেঙে পড়া বাড়ির মালিক ডালিম বেওয়া কান্নায় ভেঙে পড়েন। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা ও উপ-পৌরপিতা দ্রুত রাস্তা পরিষ্কার ও বৈদ্যুতিক সংযোগ পুনরুদ্ধারের কাজ করছে।

0
0 views

Comment