logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

আটক প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী!

আটক প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী!

পুরনো একটি মামলায় বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি-র স্বামী দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, ২০২১ সালে বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওঠা ভোট-পরবর্তী অশান্তির অভিযোগের তদন্তেই তাঁকে জেরা করা হচ্ছে।
অভিযোগ, ২০২১ সালে প্রসেনজিৎ বিশ্বাস গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ওই ঘটনার পর এলাকায় অস্বাভাবিক ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তে নতুন করে তথ্য সংগ্রহের জন্যই দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেবরাজ চক্রবর্তী বর্তমানে বিধাননগর পুরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

0
0 views

Comment