logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ধনিয়াখালিতে ২০২১ সালের নির্বাচনী-পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার ৩

হুগলি জেলার ধনিয়াখালি-তে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সংঘটিত নির্বাচনী-পরবর্তী হিংসার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ১৮ই মে ২০২৬ তারিখে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালি থানায় মামলা রুজু হয় এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়। তদন্তের ভিত্তিতে ১৯শে মে ২০২৬ তারিখে তদন্তকারী অফিসার এএসআই রামজয় ঘোষ তিন অভিযুক্তকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ৩রা মে ২০২১ তারিখে হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত আকিলপুর গ্রামে। অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর অভিযুক্তরা জোরপূর্বক অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়, বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং অভিযোগকারীকে মারধর করে। এছাড়াও অভিযোগকারীর বৃদ্ধা মায়ের শ্লীলতাহানি করা হয় এবং তাঁর পরনের কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন অভিমুন্যু রায় ওরফে বিলু বয়স (৪৮), সুশান্ত রায় ওরফে কাচি বুড়ো বয়স (৪৭) এবং সাহেব সরকার বয়স (৩৬)। এদের সকলের বাড়িই ধনিয়াখালির আকিলপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত রায় তৃণমূল কংগ্রেসের বুথ সদস্য এবং সাহেব সরকার স্থানীয় তৃণমূল যুব সভাপতির দায়িত্বে রয়েছেন।

ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

News Published Hooghly District Pranesh Tewari,

6
68 views

Comment