খড়দহে সাড়ম্বরে পালিত শয়ং সিদ্ধা সম্মান ২০২৬
খড়দহ, পশ্চিমবঙ্গ: বাচপান গ্লোবাল প্লে স্কুল (নিউ দিল্লি) এর খড়দহ শাখা এবং JAEVM Education & Welfare Trust এর যৌথ উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো “শয়ং সিদ্ধা সম্মান ২০২৬”। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজীব সেন, পিয়ালী কাঞ্জিলাল, খড়দহ বিধানসভার বিধায়ক ডাঃ কল্যাণ চক্রবর্তী, মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, সুরথ চক্রবর্তী, শর্মিষ্ঠা রায় চৌধুরী, অ্যাডভোকেট চণ্ডীচরণ রায়, সমাজসেবী মলয় চক্রবর্তী, জয় সাহা ও মৃত্যুঞ্জয় পাল।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্র ও শিশু বিকাশে অবদানের জন্য পিয়ালী কাঞ্জিলালকে “True Worth Universal Achievement Award” প্রদান করা হয়। এছাড়া ICSE ও West Bengal Board এর কৃতি ছাত্রছাত্রী অনুষ্কা ঘোষ, অঙ্কন দত্ত, সত্যম ঘোষসহ সূর্যস্নাত বর্মন, অর্ঘ্যদেব গাইনকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। Teachers’ Excellence Award, Bachpan Mom’s Excellence Award, Food Festival Award এবং Media Award Ceremony-র মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে সম্মান করা হয়। অনুষ্ঠানটির মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখা ও সৃজনশীলতার বার্তা প্রদান করা হয়।
Chairperson পিয়ালী কাঞ্জিলাল গ্রীষ্মকালীন ক্যাম্পের কার্যক্রম ও শিশু বিকাশমূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সমাপ্তি হয় গ্রুপ ফটোগ্রাফি সেশন ও ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে। আয়োজকদের বক্তব্যে জোর দেওয়া হয় প্রত্যেক শিশুকে বড় স্বপ্ন দেখার এবং সমাজ গঠনে একযোগে কাজ করার ওপর।