হাওড়ায় বিনামূল্যে হাঁটু পরীক্ষা শিবিরের আয়োজন নারায়ণা হেলথ-এর
হাওড়া, ১৮ মে ২০২৬: সাধারণ মানুষের হাঁটুর সমস্যা ও জয়েন্টের অসুখ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল নারায়ণা হেলথ। আগামী ২৩ মে, শনিবার হাওড়ার নারায়ণা হাসপাতালে আয়োজিত হতে চলেছে একদিনের বিনামূল্যের কnee Screening Camp বা হাঁটু পরীক্ষা শিবির।
এই বিশেষ শিবিরে উপস্থিত থাকবেন অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অতুল শ্রীবাস্তব। শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পাশাপাশি হাঁটুর এক্স-রে (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী), ওজন পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, র্যান্ডম ব্লাড সুগার (RBS) টেস্ট এবং BMI চেক-আপের সুবিধা মিলবে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হাঁটুর ব্যথা ও জয়েন্টের সমস্যাকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব। সেই লক্ষ্যেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
২৩ মে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত হাওড়ার নারায়ণা হাসপাতালের ৮ তলায় এই শিবির চলবে। আগ্রহীদের আগাম যোগাযোগের জন্য হাসপাতালের হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।