logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

মগরায় ছাত্রীকে লক্ষ্য করে ছিনতাই, দুই অভিযুক্ত গ্রেফতার

মগরা: ১৪.০৫.২০২৬ তারিখ রাতে মগরা থানার বিটিপিএস টাউনশিপ এলাকায় এক ছাত্রীকে টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী দুষ্কৃতী তার মোবাইল ফোনসহ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয়।

১৫.০৫.২০২৬ তারিখে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মগরা থানায় মামলা রুজু করা হয় এবং একই রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল, নগদ অর্থ, অন্যান্য সামগ্রী এবং একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত বর্তমানে চলছে।

9
261 views

Comment