নদীয়ায় আগ্নেয়াস্ত্রসহ চার দুষ্কৃতী গ্রেফতার
নদীয়া: তাহেরপুর থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার দুষ্কৃতী গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আনন্দনগর এলাকায় প্রবেশের আগেই সাদা রঙের মহিন্দ্রা ভিজো গাড়িটি ঘিরে ফেলে চারজনকে আটক করে। ধৃতদের নাম নারায়ণ পারুই, রাজু পারুই, সৌমদীপ ওরফে সৌমো এবং সুজন।
সৌমদীপের কাছ থেকে একটি লোডেড কান্ট্রি মেইড পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়, সুজনের কাছ থেকে আরও দু’rাউন্ড গুলি পাওয়া গেছে। ধৃতরা আনন্দনগরে বড়সড় অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল, তবে পুলিশ তাদের সফল হওয়ার আগেই আটক করে। গাড়ি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।