২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ভারত ও চীনে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি, কিন্তু ভারত ও চীনের কোটি কোটি ফুটবল ভক্ত এখনো নিশ্চিত নন তারা খেলা টিভিতে দেখতে পারবে কি না।
ফিফা এখনও ভারত ও চীনে কোনো সম্প্রচার চুক্তি করতে পারেনি কারণ সম্ভাব্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলি ফিফার চাওয়া বিপুল অর্থ দিতে রাজি নয়। এই কারণে এই দুই দেশে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।