পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম প্রস্তাবিত
পশ্চিমবঙ্গ: প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার যোজনাকে বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের উন্নত বিকল্প হিসেবে দেখা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে SC ও ST শ্রেণির মহিলারা প্রতি মাসে ১,৭০০ টাকা এবং অন্যান্য শ্রেণির মহিলারা ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পান। নতুন স্কিমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হতে পারে, যা আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
বিজেপি পশ্চিমবঙ্গ জানিয়েছে যে রাজ্য নেতৃত্ব ১ জুন ২০২৬ থেকে এই স্কিম চালুর নির্দেশ দিয়েছে। তবে সরকারের তরফ থেকে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি বা বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়নি। স্কিম চালু হলে অনলাইন পোর্টাল, দুয়ারে সরকার ক্যাম্প ও স্থানীয় অফিস থেকে রেজিস্ট্রেশন শুরু হতে পারে এবং যোগ্যতা, নথি যাচাই ও DBT ট্রান্সফার প্রক্রিয়া সম্পর্কে তথ্য সরবরাহ করা হবে।