logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

২০২২ গুয়াহাটি লিগের ব্রেকআউট প্লেয়ার মাহরুস সিদ্দিকী নাদিমের কঠিন সময়।

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠ যেমন রাতারাতি কাউকে তারকা বানায়, তেমনই আবার কখনো কখনো নিষ্ঠুরভাবে দূরে সরিয়ে দেয়। ২০২২ সালের গুয়াহাটি ফুটবল লিগে রাজবাড়ি অ্যাথলেটিক ক্লাবের হয়ে যখন মাহরুস সিদ্দিকী নাদিমকে ব্রেকআউট প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছিল, ফুটবল মহলে সাড়া পড়ে গিয়েছিল। সবার ধারণা ছিল, বাংলার এই মিডফিল্ডার খুব শীঘ্রই দেশের বড় কোনো ক্লাবে জায়গা করে নেবেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রত্যাশার পারদ কি আজ তলানিতে?
মোহনবাগান অ্যাকাডেমি থেকে শুরু করে মিনার্ভা অ্যাকাডেমি, এমনকি ইউরোপের ক্লাব এফসি স্ট্রুগা-তে ট্রায়াল দেওয়ার বর্ণিল রেকর্ড রয়েছে নাদিমের ঝুলিতে। কিন্তু এক সময়ের সেই রাইজিং স্টার আজ আই-লিগ বা বড় কোনো ক্লাবের চুক্তির জন্য হন্যে হয়ে ঘুরছেন। ফুটবলার হিসেবে তার এই ডাউনফল বা নিম্নমুখী গ্রাফ নিয়ে এখন ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
বর্তমানে তাকে মাঠের মূল লড়াইয়ে দেখার চেয়ে বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা মেন্টরশিপের ভূমিকায়। সম্প্রতি Y.S.P ফুটবল অ্যাকাডেমির বাচ্চাদের পরামর্শ দিতে দেখা গেছে তাকে। কিন্তু প্রশ্ন ওঠে, যে খেলোয়াড়ের বয়স এবং অভিজ্ঞতা তাকে এখন আই-লিগের বড় মঞ্চে খেলার কথা ছিল, তিনি কেন আজ কেবল মেন্টরশিপ আর অ্যাকাডেমিতে সময় কাটাচ্ছেন?
চোট, সুযোগের অভাব নাকি সঠিক পরিকল্পনার অভাবকোনটা নাদিমের এই থমকে যাওয়ার কারণ? বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা এই ফুটবলার কি পারবেন আবার কামব্যাক করতে, নাকি ২০২২-এর সেই সাফল্য কেবলই এক সোনালী অতীত হয়ে রয়ে যাবে? ভারতীয় ফুটবলের অন্দরে এমন বহু প্রতিভা হারিয়ে যায়, নাদিম কি সেই তালিকায় যোগ হতে চলেছেন, নাকি নতুন কোনো চমক নিয়ে ফিরবেন তিনি? উত্তর দেবে সময়।

8
637 views

Comment