logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

আমতা-২ ব্লকের জয়পুর বিবি ধর হাসপাতালে অমিত সামন্তের পরিদর্শন

আমতা: আমতা-২ ব্লকের জয়পুর বিবি ধর গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে যান আমতা বিধানসভার 'হবু' বিধায়ক অমিত সামন্ত। তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রোগীদের সঙ্গে কথাবার্তা বলেন।

এই সময় অমিত সামন্ত হাসপাতালের জরুরি পরিষেবা ও বিভিন্ন পরিকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করেন। হাসপাতালের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক বিবেচনা করে তিনি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

4
298 views

Comment