logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

পুজালিতে মাহরুস সিদ্দিকীর ফ্রি জিম স্থাপনের উদ্যোগ

পুজালি: পুজালির কৃতি ফুটবলার মাহরুস সিদ্দিকী নাদিম এলাকার উদীয়মান ফুটবলারদের জন্য একটি ফ্রি জিম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। মোহনবাগান ইয়ুথ টিম, আলবার্ট স্পোর্টিং এবং মিনার্ভা একাডেমির অভিজ্ঞ মিডফিল্ডার নাদিম শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে তাঁর ব্যক্তিগত জায়গা প্রদান করছেন।

নাদিম জানান, আধুনিক ফুটবলে শারীরিক ফিটনেস অপরিহার্য হলেও ব্যয়বহুল জিম খরচ অনেক প্রতিভাবান খেলোয়াড়ের জন্য অসম্ভব। তিনি বিভিন্ন সংস্থা, সমাজসেবী ও ফুটবল প্রেমীদের কাছে সাহায্যের আবেদন করছেন যাতে জিমের নির্মাণ ও আধুনিক সরঞ্জাম কেনা সম্ভব হয়। স্থানীয় ফুটবল মহল ও কোচেরা নাদিমের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এটিকে এলাকার ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ বলছেন।

18
2333 views

Comment