বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিদ্যুৎ রায়ের ঐতিহাসিক জয়
বালুরঘাট: স্বাধীনতার পর বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের ঐতিহাসিক জয় হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষকে ৪৭ হাজার ৫৮৫ ভোটে পরাজিত করেছেন। এই কেন্দ্রে স্বাধীনতার পর এত বড় ব্যবধানে কেউ জয় লাভ করেননি। এই কেন্দ্রটি আগে বামদলের শক্ত ঘাঁটিতে পরিণত ছিল, যেখানে ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত আর এস পি দখল করেছিল। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও ২০১৬ সালে আবার বামেদের দখলে চলে আসে।
বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বিজয় উৎসবে কর্মী-সমর্থকদের সাথে যোগ দেন এবং নিজে হাতে তাদের মিষ্টিমুখ করান। জেলার বাকি তিনটি আসনেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গে মোট ২৯৩টি আসনের মধ্যে ২০৮টি আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ব্যর্থ করে বিজেপি রাজ্য দখল করেছে। সুকান্ত মজুমদার বলেন, এই জয়ের পেছনে জনতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অবদান রয়েছে।