পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠে বিজয়ী
পশ্চিমবঙ্গ: বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত পৌনে ১০টা নাগাদ বেসরকারি ফলাফলে বিজেপি ১৬৭টি আসনে বিজয়ী হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ৫৯টি আসনে জয় লাভ করেছে। এখনও ৬১টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে, যেখানে বিজেপি ৪১টি এবং তৃণমূল কংগ্রেস ২০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ও সিপিআই (এম) দুইটি করে আসনে জয়ী হয়েছে এবং অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট একটি আসনে বিজয়ী হয়েছে।