logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

Barak Students Association BSA নিউ আপডেট।

বারাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA)-এর পুনরুত্থান ঘোষণা
দীর্ঘ কিছুদিনের নীরবতার পর, বারাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA)-এর পুনরুত্থানের ঘোষণা করা হলো।
সংগঠনের প্রাক্তন সভাপতি জুবাইর আহমেদ জানান, পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি সংগঠনের দায়িত্ব অন্য নেতৃত্বের কাছে অর্পণ করেছিলেন। তবে গভীরভাবে চিন্তাভাবনা করে তিনি উপলব্ধি করেন যে, সংগঠনের সক্রিয়তা ও প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান।
এই প্রেক্ষিতে, সকলের সঙ্গে আলোচনায় বসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে—নতুন উদ্যম ও শক্তিশালী কাঠামোর মাধ্যমে পুনরায় কমিটি গঠন করা হবে এবং শিক্ষার অধিকারসহ বিভিন্ন ন্যায্য দাবির জন্য সংগঠিতভাবে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, যদি আমরা এখনই সচেতন না হই এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে না আসি, তবে বরাক উপত্যকা যেভাবে পিছিয়ে আছে, ভবিষ্যতেও তেমনই থেকে যাবে।
তাই তিনি সকলকে আন্তরিক আহ্বান জানান,
এসো, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই,
বরাক উপত্যকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে একসঙ্গে সংগ্রাম করি।
অধিকার আদায় করতে হবে,এটাই আমাদের অঙ্গীকার।

21
760 views

Comment