Barak Students Association BSA সংগঠনের নতুন ঘোষণা।
📢 প্রেস বিজ্ঞপ্তি
বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA)-এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, সংগঠনটি নতুন উদ্যম ও দৃঢ় সংকল্প নিয়ে পুনরায় কার্যক্রম শুরু করতে চলেছে।
দীর্ঘ প্রায় দুই বছর বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে সংগঠনের কার্যক্রম স্থগিত ছিল। বর্তমান প্রেক্ষাপটে, বরাক উপত্যকার ছাত্রসমাজ ও সাধারণ মানুষের স্বার্থে সংগঠনটি পুনরায় সক্রিয় ভূমিকা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
🔹 আগামী এক মাসের মধ্যে,
• নতুন কমিটি ঘোষণা করা হবে
• সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে
• বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক ইস্যুতে কর্মসূচি গ্রহণ করা হবে
বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সবসময় অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।
🤝 ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে সংগঠনের এই উদ্যোগে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
📞 যোগাযোগের জন্য,
📱 6901409178
👤 কুরী মোহাম্মদ বিলাল উদ্দিন, and কাশিম উদ্দিন
👤 আবু তাহির
👤 জুবাইর আহমেদ
✊ ধন্যবাদান্তে
বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA)