বাম প্রার্থীর সমর্থনে গোবরডাঙ্গা কালিবাড়ি মোড়ে সিপিআইএমের পথসভা
গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা:-
গাইঘাটা বিধানসভা কেন্দ্রের মনোনীত সিপিআই প্রার্থী ডাক্তার সজল বিশ্বাসের সমর্থনে গোবরডাঙ্গা কালীবাড়িতে সিপিআইএম এর পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা বাপি ভট্টাচার্য, মৌসুমী দাস, সিটু নেতা কিশোর মিত্র, সিপিআই নেতা কমল মন্ডল, শিবতোষ মজুমদার। এছাড়াও প্রার্থী সজল বিশ্বাস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন সিপিআইএম নেতা দেবাশীষ দাস।পথসভায় সভাপতিত্ব করেন প্রবীণ সিপিআইএম নেতা অসিত দাস।