logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

গাইঘাটার শ্রীপুর নাট্যায়নের নাট্য উৎসব

গাইঘাটা, উত্তর চব্বিশ পরগনা:-
নাটকের শহর গোবরডাঙ্গা ঠিক পাশে গাইঘাটা ব্লকের ইছাপুর ১ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরের নাট্য সংস্থার রূপায়ণ তাদের বার্ষিক নাট্য উৎসব পালন করলো গত ৩১ মার্চ সন্ধ্যায়। স্থানীয় ইছাপুর হাইস্কুলের নজরুল মঞ্চে সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য মোদি, শিক্ষাবিদ অশোক পাল এবং ইছাপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী জয়দেব হাজরা। মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রবীণ সমাজকর্মী দুলাল ভট্টাচার্য, শিক্ষক মৃত্যুঞ্জয় ঘোষ প্রমূখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান শিক্ষক অশোক পাল।
এরপর ঠাকুরনগর এবং গোবরডাঙ্গার তিনটি নাট্য দলের তিনটি নাটক অভিনীত হয়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার অন্যতম কর্ণধার অরূপ দাঁ।

5
5107 views

Comment