logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

গোবরডাঙ্গায় ছাত্রনেতা সুদীপ্ত স্মরণ

গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা
১৩ বছর আগে এমনই একটি দিনে কলেজে কলেজে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এস এফ আই এর একটি কর্মসূচিতে পুলিশের হাতে বেধড়ক মার খেয়ে প্রাণ হারান এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য একুশ বছর বয়সী উজ্জ্বল ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত। তার শহিদত্বের দিনে গোবরডাঙ্গায় বামপন্থীদের পক্ষ থেকে স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। শহীদ সুদীপ্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্রনেতা রাহুল হালদার, হিমাদ্রিশে শেখর দাস,এস এস আইয়ের প্রাক্তন রাজ্য নেতৃত্ব মৌসুমী দাস, জেলা নেতৃত্ব দেবাশীষ দাস, হবিবর মন্ডল প্রমূখ। এছাড়াও এই স্মরণ অনুষ্ঠানে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব শিক্ষক অশোক পাল, বিধান রায়, শ্যামল বসু,সত্রাজিৎ সরকার, বাপি চক্রবর্তী, প্রদীপ রায়, স্থানীয় কাউন্সিলর বাপি রায়, মহিলা নেত্রী পাপিয়া সেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রয়াত ছাত্রনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন দেবাশীষ দাস।

19
1544 views

Comment