logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

গোবরডাঙ্গার রাস্তার বেহালদশা, উদাসীন প্রশাসন


গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা:-
জলের লাইনে খোঁড়াখুড়ির কাজে বিগত ছয় সাত মাস ধরে গোবরডাঙ্গার অধিকাংশ রাস্তা যাত্রীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ইতিমধ্যে কত দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কিছু খোয়া ফেলে দায় সেরেছে প্রশাসন। রাস্তা সংস্কারের কাজ যে গতিতে চলছে তাতে আগামী বর্ষাকালে এ এলাকার মানুষকে নাস্তানাবুদ হতে হবে বলে সাধারণ মানুষ মনে করছেন। রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার মানুষ। এ বিষয়ে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

1
0 views

Comment