logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

নারী শুধু ভোগের নয়, নারীর জন্ম শিক্ষার, তাই বিশিষ্ট মনীষী ভারতের শিক্ষা রত্নগুরু শ্রী বিদ্যাসাগর মহাশয়-এর নাতি অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের পদধূলি ছিল..

শিক্ষা জগতের পরিচিত মুখ, ভারতীয় মানবাধিকার কাউন্সিলের, পশ্চিমবঙ্গ শাখার, জনসংযোগের যুগ্ম সম্পাদক, শ্রীযুক্ত রাজীব সেন মহাশয় আবারও খবরের শিরোনামে। এক সময়ের জনপ্রিয় কারিগরি শিক্ষাবিদ থেকে আজকের সমাজ সেবক, মানুষের মুক, স্পষ্টভাষী নাগরিক—এই দুই পরিচয়ের মাঝেই তৈরি হয়েছে তাঁর আলাদা অবস্থান। শিক্ষার প্রসারের পাশাপাশি সমাজ-রাজনীতি, আইন ও নাগরিক অধিকার নিয়ে সরব হওয়ার জন্য তিনি আগেও আলোচনায় এসেছেন, আর এবার সেই প্রতিবাদী সত্ত্বাই তাঁকে এনে দিয়েছে নতুন দিগন্ত।
সম্প্রতি এক সমাজমাধ্যমের গুরুত্বপূর্ণ সংস্থা ওনার প্রতিষ্ঠানকে "বঙ্গ গৌরব রত্ন" সম্মানে ভূষিত করেন যা উনি ওনার সমগ্র প্রাতিষ্ঠানিক কর্মী বৃন্দকে উৎসর্গ করেছেন যা সমাজের বুকে আলোড়ন সৃষ্টি হয়েছে। উনার এই মহৎ চিন্তা ভাবনা আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রসার ঘটাতে সাহায্য করবে সমাজের একাংশের ধারণা। সাম্প্রতিক তিনি খরদহ অঞ্চলের বিশিষ্ট স্কুল "কল্যাণ নগর বিদ্যাপীঠ" ৭৫তম বার্ষিক সম্মেলনে উনাকে বিশেষ ছাত্র এবং ওনার প্রতিষ্ঠানকে বিশেষ সামাজিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়, যা খড়দহের বুকে আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষভাবে উল্লেখিত গত ২৭শে মার্চ ২০২৬, "বেঙ্গল ক্রিয়েটিভ" ক্লাবের পরিচালনায় এবং ডক্টর সুরথ চক্রবর্তী মহাশয়-এর উদ্যোগে কলকাতার আই,সি,সি,আর নন্দদুলাল ঘোষ সভাগৃহে প্রদর্শিত হচ্ছে "দেবি অন ক্যানভাস", এই প্রদর্শনীর সূচনা করেন জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্ম গুরুরা, যা সমাজের বুকে নতুনভাবে উৎসাহিত হয়- নারী শুধু ভোগের নয়, নারীর জন্ম শিক্ষার, তাই বিশিষ্ট মনীষী ভারতের শিক্ষা রত্নগুরু- শ্রী বিদ্যাসাগর মহাশয় এর নাতি অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের পদধূলি ছিল এই সভাগৃহে। সর্ব সম্মুখে এই দিন "গ্লোরি অফ বেঙ্গল" সম্মানিত করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ- "রাজীব সেন মহাশয়-কে, সম্মানিত করেন ডক্টর সুরথ চক্রবর্তী এবং বিশিষ্ট মডেল শ্রীমতি শর্মিষ্ঠা রায়চৌধুরী। রাজিব বাবুর বক্তব্যে উঠে আসে বিশ্বজুড়ে যেখানে আজ, নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, নারী শক্তির কথা বলা হচ্ছে, সেই নারী শক্তির সূচনা হয় ভারতবর্ষ থেকে, যা পূর্ববর্তী ক্ষেত্রে এই বাংলার বিশেষ অংশ হিসেবে প্রাধান্য পায়।এখান থেকেই রানী-লক্ষ্মীবাঈ নিজস্ব সংবাদদাতা, কলকাতা- স্বাধীনতা সংগ্রামী- মাতঙ্গিনী হাজরা এবং সমাজ প্রেমী-মাদার তেরেসার কর্মকাণ্ড, আমাদের সবারই জানা। তাদের লড়াইকে সম্মানিত করে আজকের "দেবী অন ক্যানভাসকে" নতুন মোড়কে উৎসর্গ করল শর্মিষ্ঠা রায়চৌধুরী এবং সুরথ চক্রবর্তী যুগল প্রয়াস।।

11
2033 views

Comment