ঈদের আগের রাতে গলাইদড়িতে বাইক দূর্ঘটনায় প্রাণ গেল এক কলেজ ছাত্রর থানায় অভিযোগ ছাত্রর পরিবারের
রিপোর্ট : নবেন্দু ভট্টাচাৰ্য, নদীয়া :
ঘটনাটি ঘটেছে গতকাল ঈদের আগের রাতে নাকাশিপাড়া গলাইদড়ি রাস্তায়। বেথুয়াডহরি কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র সাহিল আখতার। বাইকে করে তিনি তার বাড়ি ফিরছিলেন। সেই সময় তার বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এক বাইকারোহীর। দুজনকেই স্থানীয় বেথুয়াডহরী হাসপাতালে আনা হয়। সাহিলকে বেথুয়াডহরি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে অ্যাপোলোতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওই বাইকারোহীর বিরুদ্ধে নাকাশীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। বাইক আটক করেছে পুলিশ ।