logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

মুখ্যমন্ত্রী আপনাদেরকে দশ লক্ষ টাকার সেবা দেওয়ার কথা বলেছিল। আপনি তখন নেননি লজ্জায়....কে বা কারা জেল খেটেছিল পুরোটাই অতীত। ২৬শে রাজনীতিতে অভয়ার মা.

নিজস্ব প্রতিনিধি, কলিকাতা- জনগণের ভাষা : একদম সঠিক কাজ করেছেন !!
না। আমরা বিজেপির সমর্থক নই। বরং বিজেপির ছায়া এড়িয়ে চলি। তবু বলছি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন!

সত্যি! এই সুযোগটা আপনি এবং আপনার স্বামী, দুজনে, একদম ভালভাবে এনক্যাশ করে নেবেন ম্যাডাম। বিচার আপনার মেয়ের হবে না। এ পোড়া দেশে "ডিভাইন জাস্টিস" বলে কিছু হয় না।
এ দেশে সবচেয়ে লাভজনক এবং নিজস্ব অর্জিত পুঁজি ছাড়া ধান্দা বা ব্যবসা মাত্র দুটো..... ধর্ম আর রাজনীতি। দেশ হোক বা রাজ্য....... এই অত্যন্ত লাভজনক রাজনৈতিক ব্যবসার মুনাফা, শাসক এবং বিরোধী.....উভয়েই ভাগবাটোয়ারা করে খায়।
আপনি বিজেপির জায়গায় তৃণমূল বা অন্য যে কোনো শক্তিশালী রাজনৈতিক দলের টিকিট পেলেও একই কথা বলতাম।
অনেকে জ্বলছে। অনেকে আপনাকে গালাগালি করবে। অনেকে আপনাকে ধান্দাবাজ বলবে। আসলে যে রাজনৈতিক দলগুলো আপনাকে এনক্যাশ করতে পারলো না.......তাঁদের নেতা থেকে কর্মী সবার গা জ্বলবে। জ্বলছে..... এটাই স্বাভাবিক।
একজন ন্যূনতম সাংবাদিক হয়ে, নিজে খুব ভাল ভাবে আন্দাজ করতে পারি যে, নিজের সন্তানকে ছোট্ট থেকে তিলেতিলে বড় করতে, ডাক্তার বানাতে, আপনারা দুজন ঠিক কতোটা লড়াই করেছেন। সেই অভয়া হতে পারতো আপনাদের বার্ধক্যের লাঠি। শেষ জীবনের ডিঙি নৌকো।
সেই মেয়েকে সে রাতে হায়নাতে খুবলে খেয়েছে। সেটা সেই হায়নার চারিত্রিক স্খলন ছিল না রাজনৈতিক স্খলন, তা জানা আমাদের আর কোনোদিন সম্ভব হবে না।
সুতরাং বিচার যখন হবে না........আপনাদের শেষ জীবনটা তখন অনিশ্চিত অন্ধকারে ঠেলে লাভ নেই । চোখের জল আগুন হয়ে বুকে থাক। অভয়ার ছবিতে টাঙানো শুকনো রজনীগন্ধার মালা ফেলে এবার ছবিতে মহা মূল্যবান সোনার মালা পরিয়ে দেবেন আপনারা বাপ-মা মিলে। মেয়েটা বেঁচে থাকলে....... ডাক্তারি করলে ঠিক কতোটা রোজগার করতো জীবদ্দশায়........ পাকা হিসেব করে নেবেন। আর তারপর বিবেকের দংশন ভুলে........ সুদসহ নোটের বান্ডিল গুছিয়ে নেবেন দুজনে। নিজেদের শেষ বয়সের আর্থিক নিরাপত্তা কড়ায় গন্ডায় উসুল করে নেবেন ম্যাডাম।
এ দেশের সিংহভাগ রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমএলএ, এম পিরা চোর এবং জোচ্চোর। দু'বেলা তাঁরা জনতার বুকের ওপর বসে রক্ত শুষে খায়। কোটি কোটি টাকা দেশের জনগণের টাকায় হাওয়ায় ওড়ে........ তবু দিনের শেষে হাজার শিশুর পেট ভরে না, শিক্ষা জোটে না, তরুণের জীবিকার আশা মন্দির আর মসজিদের ভিত বানাতে পুঁতে ফেলা হয়।
সুতরাং, যত তাড়াতাড়ি পারেন, আখের গুছিয়ে নেবেন ম্যাডাম। অন্ততঃ আপনাদের ক্ষেত্রে আমরা চোখ বুজে থাকবো।
আগামী একমাস চৈত্র মাসের সিজন। আর মনে রাখবেন, এই পিক্ সিজনে, রাজনৈতিক মাচা ফাংশানে...... আপনারা দুজনে কিন্তু জাস্ট এই মুহূর্তে রাজনৈতিক বড় স্টার! সব মাচায় আপনাদের তোলা হবে। পাবলিকের ইমোশানে সুড়সুড়ি দিতে আপনারা দুজন এখন দামী অস্ট্রিচের পালক। সুতরাং, প্রত্যেক মাচায় ওঠার আগে, প্রাণ খুলে দর হেঁকে, অ্যাডভান্স ক্যাশ বুঝে নিয়ে তবে মাচায় উঠবেন। মাত্র একমাস সময় ম্যাডাম। ভোটে হেরে গেলে, মানুষ এবং সুযোগ সন্ধানী রাজনৈতিক দল আপনাদের আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে। অন্য দলও তাইই করতো। ফারাক কিছু নেই। আর বাইচান্স যদি আপনার এলাকায় জিতে যান, তাহলেও চাপ। কারন রাজনীতি আপনারা বোঝেন না। সুতরাং ধান্দা করবে আড়ালে অন্যরা আর বদনাম হবে আপনাদের।
সুতরাং.........আর্থিক হিসেব পুরো বুঝে নেবেন। মোটামুটি...... যদি দশ-বিশ কোটি কামিয়ে নিতে পারেন। তাহলে একদিন সব ফেলে রেখে....... স্বামী-স্ত্রী দুজনে মিলে........ অভয়ার ছবিটা সযত্নে কোলে নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে যাবেন।
এ পোড়া দেশে আর ফিরবেন না। দয়া করে..

এদেশের মানুষ বোকা। এরা আবেগে ভাসে। তাই এরা রাতের পর রাত জাগে নিঃস্বার্থ ভাবে নিজের প্রাণের মায়া ভুলে।
আপনারা ভাল থাকুন........ সুস্থ থাকুন....... হিসেব বুঝে নিতে ভুল করবেন না ম্যাডাম। আর্থিক হিসাব এখন আপনাদের ভীষণ দরকার।
কে- বা, কারা আপনার মেয়ের জন্য জেল খেটেছে। জনগণ কেন আপনার মেয়ের জন্য রাতের পর রাত জেগেছে, এসব হয়ে গেছে অতীত। সুতরাং.. এগুলোকে মনে রাখার কোন দরকার বা কারণ নেই। এখন মেয়ের মৃত্যুর জলাকে মাথায় রেখে, রাজনৈতিক নেতাদের বক্তব্য, মানুষের সামনে তুলে ধরুন। মানুষ বুঝতে পারবে আপনাদের ব্যথা এবং বেশি বেশি করে ভোট পাবেন। মনে রাখবেন আপনার বিপরীতে কিন্তু স্বনামধন্য সব রাজনৈতিক ব্যক্তিত্বরা লড়ছেন! তারা কিন্তু বলবেন মুখ্যমন্ত্রী আপনাদেরকে দশ লক্ষ টাকার সেবা দেওয়ার কথা বলেছিল। আপনারা কিন্তু তখন নেননি লজ্জায়... এখন কিন্তু কোটি -কোটি টাকা রোজগারের সময় এসেছে। স্বর্গীয় মেয়ের মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে জনগণের সামনে চোখের জল ফেলুন। জনগণ ঠিক বুঝবেন এবং আপনাদেরকে ভোট দেবেন। জিতে গেলেই কেল্লা-ফতে নতুন করে জীবন শুরু। ভালো থাকবেন..

9
129 views

Comment