নিজের জীবনের পরোয়া না করে কর্তব্যের টানে ঝাঁপিয়ে পড়া এই সাহসী কন্যাকে জানাই বিনম্র শ্রদ্ধা.....
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফরিদাবাদের দীপিকা আধানার বয়স মাত্র ২৩ বছর। গত ৬ মার্চ সংযুক্ত আরব আমিরাতে (UAE) আটকে পড়া ১৬৯ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার কাজে সাহায্য করার আগে তিনি তাঁর মাকে বলেছিলেন মা বিদায়! আমি জানিনা, আমি আর ফিরব কিনা। পশ্চিম এশিয়ায় (ইউ.এস, ইসরায়েল এবং ইরান) ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে অনেক ভারতীয় দেশে ফেরার জন্য সংগ্রাম করছিলেন। দীপিকা সেই উত্তেজনাকর উদ্ধার অভিযানে ককপিটে বসার আগে এই সাহসী কথাগুলো বলে বীরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ফরিদাবাদের ২৩ বছর বয়সী বীর পাইলট দীপিকা আধানা। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬৯ জন ভারতীয়কে উদ্ধার করতে যাওয়ার আগে নিজের মাকে বলেছিলেন— "মা, বিদায়। আমি জানি না আমি আর ফিরব কি না।" একেই বলে নারী শক্তি, ইংরেজিতে যার নাম- women empowerment.
নিজের জীবনের পরোয়া না করে কর্তব্যের টানে ঝাঁপিয়ে পড়া এই সাহসী কন্যাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আপনার সাহসিকতা আমাদের গর্বিত করে। স্যালুট দীপিকা।।