logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

গতবারের বিজয়ী প্রার্থী প্রখ্যাত রাজনীতিবিদ "শোভনদেব চট্টোপাধ্যায়" কে সরিয়ে, আনা হলো "দেভোদীপ পুরোহিত" কে।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৮ই মার্চ ২০২৬- আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে খড়দহে আবার নতুন আলোড়ন। গতবারের বিজয়ী প্রার্থী প্রখ্যাত রাজনীতিবিদ "শোভনদেব চট্টোপাধ্যায়" কে সরিয়ে আনা হলো "দেভোদীপ পুরোহিত" কে। খড়দহ বাসির পক্ষ থেকে স্বাগতম বিশিষ্ট রাজনৈতিক সাংবাদিক ইংরেজি টেলিগ্রাফ পত্রিকার পরিচিত মুখ, রহড়া- "রামকৃষ্ণ মিশনের" প্রাক্তন ছাত্র "দেভোদীপ পুরোহিতের" পরিচয় কারোর অজানা নয়। খড়দহের রাজনৈতিক উত্তেজনা এবং বিপুল কালোবাজারি কে কেন্দ্র করে যে গোষ্ঠীদন্ড এখন খবরের শিরোনামে, "পুকুর ভরাট" সহ "সরকারি জমি" জনগণের সম্মুখে বিক্রি করে দেওয়ার যে অভিযোগ বর্তমান শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। শোভনদেব চট্টপাধ্যায়ের স্ব-ইচ্ছা থাকলেও তার পক্ষে যে করে ওঠা সম্ভব হয়নি, তিনি সবসময় বিভিন্ন ইলেকট্রনিক্স নিউজ মিডিয়াতে স্বীকার করেছেন। হয়তো তারই ফল তৃণমূলের নতুন মুখ "দেভোদ্বীপ পুরোহিত"। এখন দেখার বিষয় এত গোষ্ঠীদ্বন্দ এবং অরাজকতাকে পরাজিত করে "শিক্ষার শহর" খড়দহের সাধারণ জনগণের শান্তি-শৃঙ্খলা, পরিকল্পনামাফিক কিভাবে উনি ফিরিয়ে আনবেন এবং পুলিশ প্রশাসনের সাহায্যে "রামকৃষ্ণ মিশনের" শহর খড়দহের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে সেটাই এখন জনগণের লক্ষ্য।

11
1146 views

Comment