logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

"বকুলের" হাত ধরে বিখ্যাত পুলিশ অফিসার "নজরুল ইসলাম" সাহেবের সাথে। অবশ্য পরিচয় হয়েছিল আমার প্রিয় বন্ধু সুমন এবং ভাষা সাহিত্যের স্বপনদার সৌজন্যে।

সময়টা ৯০ এর দশক.. কলকাতার বিখ্যাত কলেজ স্ট্রিট পাড়ায় "কফি হাউস" কে কেন্দ্র করে আমার ব্যবসায়িক জীবনের শুরু। কলেজ ও রাজনীতির হাতে-খড়ি ওইখান থেকে। বর্তমানের বিখ্যাত রাজনীতিবিদদের সাথে একটা সময় ওঠাবসা ছিল কলেজ স্ট্রিট পাড়াকে কেন্দ্র করে। সেখান থেকেই পরিচয় "বকুলের" হাত ধরে বিখ্যাত পুলিশ অফিসার "নজরুল ইসলাম" সাহেবের সাথে। অবশ্য পরিচয় হয়েছিল আমার প্রিয় বন্ধু সুমন এবং ভাষা সাহিত্যের স্বপনদার সৌজন্যে।
ডোমকলের প্রত্যন্ত গ্রাম বসন্তপুরে জন্ম। গ্রামে তখন প্রাইমারি স্কুল নেই।পাশের গ্রাম ভাতশালা প্রাইমারিতে পড়াশোনা।তারপর ডোমকল বি টি হাইস্কুল। তারপর K.N College. চরম দারিদ্রের সঙ্গে লড়াই; তখন স্কুলে টাকা দিয়ে পড়তো হতো।একদিন স্কুলের রেজাল্ট আটকে দিয়েছ Fees দেওয়া হয়নি বলে। মেধাবী ছাত্র ছিলেন বরাবর। বাড়িতে এসে মায়ের কাছে কান্নাকাটি; বাবা অভাবের সংসারে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দেন। দেখা যায় খুব ভাল ভাবে উর্ত্তীর্ণ হয়ে গেছেন।কলেজে ভর্তির টাকা নেই। লোকের জমিতে মুনিষ খেটে; পাট বিনিয়ে টাকা জোগাড় করেন এই অফিসার। সকাল সাতটার সময় কলেজের উদ্দেশ্যে বেরিয়ে ক্লাস করে;টিউশন পড়িয়ে রাত 10-11 টায় বাড়ি ফিরতেন। কোনো কোনো দিন না খেয়ে কলেজে বেরিয়ে যেতেন বাড়িতে খাবার হতো না। সেখান থেকেই প্রথমে WBCS Officer; পরে UPSC পরীক্ষাতে 148 Rank করে IPS Officer হোন ডঃ নজরুল ইসলাম। জীবনে বহুবার বদলি হয়েছেন তবুও সৎ,সত্য ও সততার সাথে মাথা উঁচু করে চলেছেন। এই অফিসারের স্বীকারোক্তি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সৎ ছিলেন: তাঁর দলের ও নেতার বিরুদ্ধেও কথা বলা যেত তখন। লালবাজারে ডিসি হেডকোয়ার্টার থাকাকালীন উনার সান্নিধ্যে অনেকবারই হয়েছি। কি অসম্ভব ভদ্র ব্যবহার ভাবাই যায় না। নিজের ব্যস্ততম কেবিনে বসিয়ে চা খাওয়াতেন এবং গল্প করতেন তার নতুন লেখা বইয়ের চিন্তাভাবনা নিয়ে। তখন ওনাকে মুষ্টিমেয় কয়েকজন পাঠক চিনতেন, যারা উনার বই পড়ে সারমর্ম বুঝতেন। শুরুতে এর সম্পূর্ণ কৃতিত্ব ভাষা সাহিত্যের। পরবর্তী কালে শুধুর (ডোমকলে) মুর্শিদাবাদ এর প্রত্যন্ত এক গ্রামে অসম্ভব সুন্দর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। একবার যাওয়া হয়েছিল উনার এই সুন্দর পরিশ্রমের ফসল দেখতে। সেই থেকেই নিজেকে উজ্জীবিত করেছিলাম কোনদিনও কিছু না করি, একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো। উনিই ছিলেন আমার জীবনের প্রথম পুরুষ যাকে দেখে আমি স্বপ্ন দেখতাম। এইসব মানুষগুলো হয়তো পৃথিবীতে না থাকলে সমাজটা শ্মশানে পরিণত হয়ে যেতো।
" স্যালুট ডঃ নজরুল ইসলাম সাহেব" ✍ রাজিব সেন

0
0 views

Comment